কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু


editor_post25 প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৪:১৪ অপরাহ্ন /
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একটি মাদরাসা চাপা পড়ে বহুসংখ্যক রোহিঙ্গা শিশু আটকা পড়েছে। বুধবার বিকেল পৌনে ৩টা পর্যন্ত ৭ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বহু শিক্ষার্থী মাটির নিচে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।