খুলনায় সাংবাদিককে লক্ষ্য করে গুলি


editor_post25 প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ১:০৪ অপরাহ্ন /
খুলনায় সাংবাদিককে লক্ষ্য করে গুলি

নিজস্ব প্রতিনিধিঃ খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় দিনের কাজ শেষে রকিবুল ইসলাম মতিসহ স্থানীয় ৫/৬ জন সাংবাদিক জলিলের দোকানের পাশে চেয়ার নিয়ে আড্ডা দিচ্ছিলেন। রাত সোয়া ১২টার দিকে একটি মোটরসাইকেলে আসা দুই যুবক তাদের লক্ষ করে গুলি ছোড়েন। একটি গুলি একটি চেয়ারে আঘাত করে। এ ঘটনায় খুলনার সাংবাদিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রকিবুল ইসলাম মতি বলেন, ‘রাতে আমরা কয়েকজন সাংবাদিক আড্ডা দিচ্ছিলাম। এ সময় দুই যুবক আমাদের গুলি ছোড়ে। একটি গুলি চেয়ারে আঘাত করে।’

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘কী কারণে গুলির ঘটনা ঘটেছে সেটি তদন্ত করছে।

এ ঘটনায় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি, খুলনা সাংবাদিক ইউনিয়ন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতারা প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন সাংবাদিকরা।