
প্রিয় সহযোদ্ধাবৃন্দ আপনারা কেউ কেউ হয়তো ভাবতে পারেন আমি ইচ্ছে করে আপনাদের প্রেরিত সংবাদ আপলোড বা প্রকাশ করা থেকে বিরত রয়েছি।
আসলে বিষয়টি তা নয়। আজকের পেপার পত্রিকার উপরে দেখবেন লেখা আছে “” দ্বিতীয় স্বাধীনতার দৈনিক”” তো এই স্লোগানটির কারণে ইতোমধ্যে আমি অনেকের বিরাগভাজনে পরিণত হয়েছি।।
আমাদের দু’জন দেশসেরা আইপি স্পেশালিষ্ট নাজমুল হাসান ও লিখন আহমেদ আজ তিনদিন ধরে টানা ভারত ও ব্যাংককের হ্যাকারদের সাথে ধারাবাহিকভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তবে অত্যন্ত দুঃখের সাথে আমি জবাবদিহি করতে বাধ্য হচ্ছি যে, আজকের পত্রিকাটি যদি বাঁচাতে হয় তাহলে পূর্বের আপলোড করা সকল সংবাদ আজকের পেপার অনলাইন ভার্সন থেকে মুছে ফেলতে হবে। অন্যথায় আজকের পেপারের আকষ্মিক মৃত্যু অনিবার্য। তবে যদি কেউ মনে করেন যে, আপনার/আপনাদের প্রেরিত বিশেষ বিশেষ সংবাদ ও ছবি আজকের পেপারে থাকাটা জরুরী। তাহলে সেইসব সংবাদ ও ছবি আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে আমি যত্ন সহকারে রিলোড বা রিআপলোড করার ব্যবস্থা নেবো। আপনারা এই গ্রুপে যাঁরা আছেন তারা হয়তো ভাবছেন সমস্যাটি শুধু আপনাদের। তাহলে এটা জেনে রাখুন এটা শুধু আপনার বা আপনাদের সমস্যা নয়। এইরকম ৮ টি গ্রুপ থেকে প্রতিদিন/রাত আমাকে এবং আমার দু’জন সাব এডিটরকে নিউজ আপলোড করতে হয়৷
এখন আপনাদের উন্মুক্ত মতামত আপনারা জানালে আমি খুশি হবো। আমি কী চিরস্থায়ী ভাবে আজকের পেপার বিলুপ্ত করে দেবো??? না-কি পূর্বের সমস্ত নিউজ ছবি, ভিডিও ফেলে দিয়ে “” আজকের পেপার”” কে পুনরুজ্জীবিত করবো ??
প্রিয় সহযোদ্ধাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম।
নিবেদক
সজীব আকবর
সম্পাদক
আজকের পেপার,
ঢাকা-বাংলাদেশ।।
01911-677793
আপনার মতামত লিখুন :