
নিজস্ব প্রতিবেদকঃ সাভারে নুরুন নাহার নামের ষাটোর্ধ এক বৃদ্ধার জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।
রবিবার (২৮জুন২০২৬ইং) সাভার পৌরসভার দক্ষিণ দরিয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে নুরুন নাহার দাবি করেন, তার স্বামী বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী সাভার পৌরসভার দক্ষিণ দরিয়াপুর এলাকায় সিএস ও এসএ ১৪১ দাগ এবং আরএস ১৫৯ নং দাগে সাড়ে ১৯ শতাংশ জমি ক্রয় করার পর দীর্ঘদিন ধরেই সেখানে শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছেন। সম্প্রতি আব্বাস উদ্দিন পাপ্পু ও তার সহযোগীরা এই জমি জবরদখলের চেষ্টা করে আসছিল।
এরই ধারাবাহিকতায় আজ রবিবার দুপুরে অভিযুক্ত আব্বাস উদ্দিন পাপ্পু ও তার সহযোগীরা ফের ওই বাড়ীতে গিয়ে বাড়ীর হোল্ডিং সাইনবোর্ড ভেঙ্গে ফেলে নিজের নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেয়। এসময় আমাদের লোকজন বাঁধা দিতে গেলে তাদের গালিগালাজসহ প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনার পর থেকে তার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, জীবনের নিরাপত্তার কথা ভেবে এ ঘটনায় আমরা সাভার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
অভিযোগের তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, জমি-জমা নিয়ে বিরোধ হলে তা আদালতে নিষ্পত্তি হবে। আর ভয়ভীতি কিংবা হুমকি প্রদর্শনের কোন বিষয় থাকলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্হা গ্রহন করবে।
আপনার মতামত লিখুন :