ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ৯ হাজার টাকা


editor_post25 প্রকাশের সময় : জুন ১৮, ২০২৬, ১:৫২ অপরাহ্ন /
ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ৯ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদকঃ দেশের বাজারে স্বর্ণের দামে নতুন হিসাব চালু করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতদিন ভ্যাট বাদ দিয়ে স্বর্ণের দাম নির্ধারণ করা হলেও এবার ভ্যাটসহ গহনার চূড়ান্ত মূল্য ঘোষণা করা হয়েছে। নতুন দামে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা মিলবে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়, যা আগের তুলনায় ৯ হাজার ১৩ টাকা কম। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বুধবার রাতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৫ জুন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যোগ হওয়ার পর ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার ভ্যাটসহ সরাসরি গহনার দাম নির্ধারণ করায় ক্রেতাদের জন্য স্বর্ণের মূল্য আগের তুলনায় কমেছে।