
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা।
আটকরা হলেন— কাভার্ডভ্যানের মালিক সিরাজগঞ্জের শিপন শেখ, প্রাইভেটকারচালক রুবেল, যাত্রী সোহেল রানা, কাভার্ডভ্যানচালক মোজাহের শেখ এবং হেলপার সুরুজ হোসেন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পদুয়ারবাজার এলাকায় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে একটি কাভার্ডভ্যান কেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবার চালান উদ্ধার করে পুলিশ।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, চৌদ্দগ্রাম থেকে একটি প্রাইভেটকারের এস্কটে ইয়াবার চালান ঢাকায় নেওয়া হচ্ছিল। গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাইভেটকারের চালক ও যাত্রীরা লবণবাহী একটি কাভার্ডভ্যানে ইয়াবা পাচারের তথ্য দেন। পরে পদুয়ারবাজার এলাকায় কাভার্ডভ্যানটি আটক করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :