২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু


editor_post25 প্রকাশের সময় : জুন ১৯, ২০২৬, ৯:৪০ অপরাহ্ন /
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ সারা দেশে সন্দেহজনক হামে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৭৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯০ হাজার ৯৮২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৬ জন, গত ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৮৬৯ জন।