লিগ্যাল এইডের মাধ্যমে মামলার জট কমানোর চেষ্টা করছে সরকার


editor_post25 প্রকাশের সময় : জুন ১৯, ২০২৬, ১:০৩ অপরাহ্ন /
লিগ্যাল এইডের মাধ্যমে মামলার জট কমানোর চেষ্টা করছে সরকার

নিজস্ব প্রতিবেদকঃ লিগ্যাল এইড ডিপার্টমেন্টের মাধ্যমে সরকার মামলার জট কমানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।

শুক্রবার (১৯ জুন) সকালে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় এক কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

এসময় মন্ত্রী আরও বলেন, মিডিয়েশনের এর মাধ্যমে মামলার ফাইলিং কতটা কমেছে এবং এক্সজেষ্টিং মামলাও কমেছে, এর বাইরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা দীর্ঘমেয়াদী পদক্ষেপ কোন সংক্ষিপ্ত নয় দীর্ঘমেয়াদী পদক্ষেপে একটু সময় লাগবে উদ্ভাবন করতে বলেও বলেন মন্ত্রী । এসময় আইন মন্ত্রণালয়ের উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।