অধিভুক্ত কলেজগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা


editor_post25 প্রকাশের সময় : জুন ২৪, ২০২৬, ৩:৪০ অপরাহ্ন /
অধিভুক্ত কলেজগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ গুলোতে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে পাঠদানরত সব শিক্ষকের তথ্য আগামী ১০ কার্য দিবসের মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায় teachers.training@nu.ac.bd পাঠাতে বলা হয়েছে।

বুধবার (২৪ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থায়ী, অস্থায়ী ও খণ্ডকালীনভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, বিষয়ভিত্তিক শিক্ষক ডাটাবেজ প্রস্তুতকরণ, প্রশিক্ষণের চাহিদা নিরূপণ এবং ভবিষ্যৎ শিক্ষক প্রশিক্ষণ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে শিক্ষকদের ও কলেজের কম্পিউটার ল্যাব-সংক্রান্ত তথ্য হালনাগাদ করা প্রয়োজন।

এই পরিস্থিতিতে স্নাতক (পাস ও সম্মান) পর্যায়ে পাঠদানরত সব শিক্ষকের বিষয়ভিত্তিক তথ্য, আইসিটি বিষয়ে কোর ট্রেনিং ও মাস্টার ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা, প্রশিক্ষণবিহীন শিক্ষকদের তালিকা এবং কলেজে কম্পিউটার ল্যাব আছে কি না বা কয়টি কম্পিউটার আছে—তা উল্লেখ করে নির্ধারিত ছক (বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো Excel File ফরম্যাট) অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ১০ কার্যদিবসের মধ্যে ই-মেইলে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।