আশুলিয়ায় নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


editor_post25 প্রকাশের সময় : জুন ২৪, ২০২৬, ৫:২৫ অপরাহ্ন /
আশুলিয়ায় নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলার (ডিবি-উত্তর) গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৪ জুন) রাতে ঢাকা জেলা ডিবির (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে আশুলিয়ার গৌরিপুর এলাকায় অভিযান চালিয়ে হোসনে আরা বেগম, শফিউল ওরফে শাফি এবং রাশেদ নামে তিন মাদক ব্যবসায়ীকে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

অপরদিকে একই রাতে আশুলিয়ার আরফান মার্কেট সংলগ্ন নাভানা ভিলেজ এলাকায় আরেকটি অভিযান চালিয়ে আরিফ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আগেও মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।