
নিজস্ব প্রতিবেদকঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদে এবং ফ্যাসিবাদের বিচারের দাবিতে ঢাকার সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাভার পৌর যুবদল।
বুধবার দুপুরে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সাভার থানা যুবদল ও পৌর যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন সাভার পৌর যুবদলের নেতা মোঃ সুরুজ্জামান।
এ সময় সাভার থানা যুবদল এবং পৌর যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছে। কর্মসূচি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে সমাবেশ ত্যাগ করেন।
আপনার মতামত লিখুন :